
আমি ঐশী । আমি একটি বেসরকারি ইউনিভার্সিটি তে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি এবং ছোট একটি জব করছি ।
আমার বাবা একজন বেকার মানুষ । অতীতে জমি জমা ছিল বেশ । এখন কিছুই নাই বললেই চলে ।আমিই বড় ।আমার বাবা জীবিত আছেন কিন্তু আমরা মাঝে মাঝে বলে থাকি আমার বাবা নেই। আমার বাবা আমাদের সাথে থাকেন না । তিনি পুনরায় বিয়ে করেছেন । পুত্র সন্তানের আশায় । কেননা আমার মা পুত্র সন্তান না দিতে পারে নি |
আল্লাহ তালা আমার বাবাকে পুত্র সন্তানের স্বপ্ন পূরণ করেছেন |
মাঝে মাঝে কষ্ট হয় ভাবতে আজকে মেয়ে বলে কতটা অবহেলা ,অনাদর, বঞ্চিত সকল স্বপ্ন ছেলে সন্তানের জন্য ।কত তা মূল্যহীন মনে করলে একজন বাবা পুনরায় বিয়ে করতে পারেন । কেবলি একটি পুত্র সন্তানের জন্য |আমরা মেনে নিতে পারিনাই কখনো পারবো বলে ভাবতে পারিনা।
আমাদের বাবা সব সময় আমাদের থাকবে । বাবাকে ভাব করে নিতে হবে ভাবতে পারিনা|জীবন কতটা বিচিত্রময় কতটা স্বার্থপর একজন বাবা একটা বারও নিজের বৌ ,সন্তানের কথা ভাবেনি ভেবেছো নিজের স্বার্থকে, ভেবেছিলে তোমার ভবিষ্যৎ।
হয়তো স্বাভাবিক অনেকের কাছেই কিন্তু আমি নিতে পারিনাই মেনে । মেয়ে বলে আজ তুচ্ছ । যদি মেয়ে সন্তান কে মানুষ না মনে হয় তাহলে কেন পৃথিবীতে এনেছো ? জন্ম নেয়ার পর কেন মেরে ফেলো নি ? বলতে পারো কেন আজকে অবহেলার জীবন আমার ?? বাবা শুধু তোমার একটা ভুলের জন্য আর ভুলটা হলো মেয়ে সন্তান দেখেও তুমি আমাকে বাঁচিয়ে রাখছ ।
কেন এই কষ্ট গুলো দেয়ার জন্য ?
মেয়ে হয়ে জন্ম নেওয়া টা কি পাপ নাকি ভুল ?
মেয়ে সন্তান কি মানুষ না ??
মেয়ে সন্তান কি বাবা মাকে দেখাশোনা করে না ?
পরবর্তী পর্ব আসছে .....
0 Comments