বিখ্যাতদের মজার উক্তি

  1.    একটা সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটা হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে হয় গবেষণা।
    -ডেরিল ওং (বক্তা ও পেশাবিষয়ক প্রশিক্ষক)
  2. ভালোভাবে বোঝাতে না পারলে বুঝতে হবে, বিষয়টি ভালোভাবে বোঝেননি আপনি।
    -আলবার্ট আইনস্টাইন (জার্মান পদার্থবিজ্ঞানী)
  3. পরীক্ষায় কয়েকটি বিষয়ে ফেল করেছিলাম আমি। আমার বন্ধু পাস করেছিল সব বিষয়েই। এখন সে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, আর আমি মালিক।
    -বিল গেটস (ব্যবসায়ী ও মাইক্রোসফটের কর্ণধার)
  4. সত্যি সত্যিই কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি, আর না চাইলে পাবেন অজুহাত।
    -জিম রন (মার্কিন উদ্যোক্তা)
  5. কমিটি হলো কয়েকজন লোকের দল, যারা একা একা কোনো কিছুই করতে পারে না। তবে একসঙ্গে এমন সিদ্ধান্ত নেয়, যাতে আসলে কোনো কিছুই হয় না।
    -ফ্রেড অ্যালেন (মার্কিন কমেডিয়ান)
  6. একা একা মরতে ভয় পান? বাসচালক হোন।
    -অ্যাবস্টিন ন্যাস্কে (বেলজীয় যোগাযোগ বিশেষজ্ঞ)
  7. মজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন।
    -রবার্ট ফ্রস্ট (মার্কিন কবি)
  8. বাচ্চাদের টাকা-পয়সার মূল্য বোঝানোর সহজ উপায় হলো তাদের কাছ থেকে কিছু ধার করা।
    -অজ্ঞাত
  9. টিভি ও ইন্টারনেট খুবই ভালো জিনিস। কারণ, এই দুটি জিনিস নির্বোধ লোকদের ব্যস্ত রাখে, ফলে তারা আর দশজনকে বিরক্ত করে না সে সময়টুকুতে।
    -ডগলাস কুপল্যান্ড (কানাডীয় ঔপন্যাসিক)
  10. একটি ভালো উপন্যাসে একজন নায়কের সত্য ঘটনা লেখা থাকে। আর বাজে উপন্যাসে লেখা থাকে ঔপন্যাসিকের সত্য ঘটনা।
    -জি কে চেস্টারটন (ব্রিটিশ লেখক)
  11. ভালোবাসো, নয়তো আমার কাছ থেকে দূরে চলে যাও। অ্যাই, সবাই যাচ্ছ কোথায় তোমরা?
    -অজ্ঞাত
  12. আমার দুটো বিয়ের একটিও সুখের হয়নি। প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়জন যায়নি।
    -প্যাট্রিক মুর (ইংরেজ জ্যোতির্বিদ)
  13. আমি খুবই আনন্দিত যে আমি উভকামী নই। মেয়েদের পাশাপাশি যদি ছেলেরাও আমাকে প্রত্যাখ্যান করা শুরু করত, তাহলে কীভাবে আমি তা সহ্য করতাম?
    -বার্নার্ড ম্যানিং (ইংরেজ কৌতুক অভিনেতা)
  14. আপনারা নিশ্চয়ই জানেন পানিপূর্ণ বালতিতে একটি লাঠি ডুবিয়ে রাখলে সেটাকে বাঁকা দেখায়। এ জন্যই আমি গোসল করি না।
    -স্টিভেন রাইট (মার্কিন লেখক ও অভিনেতা)
  15. পাগলামি রোগটি বংশানুক্রমিক। রোগটি আপনার সন্তানদের মাধ্যমে আপনার মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
    -স্যাম লেভিনসন (মার্কিন অভিনেতা)
  16. সে রোমান সংখ্যা বোঝে না। সে মনে করে আমরা ১১তম বিশ্বযুদ্ধে লড়াই করেছি।
    -জোয়ান রিভার্স (মার্কিন কৌতুক অভিনেত্রী)
  17. কঠোর পরিশ্রম করেন সুপরিচিত হওয়ার জন্য, এবং তারপর কালো রোদচশমা পরে ঘোরাফেরা করেন, যাতে করে কেউ তাঁকে চিনতে না পারে।
    -ফ্রেড এ অ্যালেন (মার্কিন কৌতুক অভিনেতা)
  18. কী করে রিলাক্স করা সম্ভব—এই বিষয়ে একটা বই পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু একসময় ঘুমিয়ে পড়লাম আমি!
    -জিম লয়
  19. মাছের সামনে সব মানুষই সমান। সবাই শত্রু।
    -হার্বার্ট হুভার (সাবেক মার্কিন প্রেসিডেন্ট)
  20. সত্যি বলার চেয়ে ভালো কোনো পথ নেই, যদি না আপনি অসাধারণ মিথ্যাবাদী হন।
    -জেরোম কে জেরোম (ব্রিটিশ লেখক)
  21. সে-ই ভালো বন্ধু যে অর্ধেক ভেঙে যেতে দেখেও আপনাকে ভালো একটা ডিম হিসেবে বিবেচনা করে।
    -অজ্ঞাত
  22. আপনি যা চান, তা দেওয়ার জন্য একটি সরকার যথেষ্ট, আবার আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্যও একটি সরকার যথেষ্ট।
    -টমাস জেফারসন (সাবেক মার্কিন প্রেসিডেন্ট)
  23. জীবনে কেবল একটা এক্সারসাইজই করেছি আমি, যেসব বন্ধু এক্সারসাইজ করত তাদের কফিনের পেছনে হাঁটা।
    -পিটার ওটুল (আইরিশ অভিনেতা)
  24. আমি ব্যর্থ হইনি। আমি শুধু ব্যর্থ হওয়ার ১০ হাজার উপায় খুঁজে পেয়েছি।
    -টমাস আলভা এডিসন (মার্কিন বিজ্ঞানী)
  25. আপনি যুদ্ধের প্রতি আগ্রহী না হতে পারেন, কিন্তু যুদ্ধ আপনার প্রতি আগ্রহী।
    -লিয়ন ট্রটস্কি (রাশিয়ান রাজনীতিবিদ)
  26. জীবন মানে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা নয়, বৃষ্টির ভেতর নাচতে শেখা।
    -ভিভিয়ান গ্রিন (ঔপন্যাসিক গ্রাহাম গ্রিনের স্ত্রী)
  27. বিছানায় পড়ে থাকবেন না, যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন।
    -জরজ বার্নস (মার্কিন কৌতুক অভিনেতা)
Rea��es:

Post a Comment

1 Comments