রবার্ট হুক

ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক (১৬৩৫-১৭০৩) অনেক প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন। পদার্থবিজ্ঞানের অনেক আবিষ্কারের পেছনে তার অবদান আছে। তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, একাধারে দার্শনিক ও স্থাপত্যবিদও ছিলেন। লন্ডন শহরে তিনি জরিপ কাজও করতেন । ছোট বেলা থেকেই রবার্টের পর্যবেক্ষণ ক্ষমতা ছিল দারুণ। যন্ত্র কৌশল এবং ছবি আঁকায় তাঁর ছিল ব্যাপক আগ্রহ। ছোটবেলায় তিনি একটি পিতলের ঘড়িকে নিয়ে তার একটা রেপ্লিকা তৈরি করেন কাঠ দিয়ে। রবার্টের বাবা ভেবেছিলেন তাঁর ছেলে ঘড়ি মিস্ত্রি অথবা অলংকরণবিদ হবে যেহেতু তাঁর আঁকাআঁকিতে আগ্রহ আছে।
      রবার্ট হুক বিজ্ঞানের নানা শাখায় বিচরণ করেছেন – বলবিদ্যা , গণিত, জ্যোতির্বিজ্ঞান এ রয়েছে তাঁর অনেক অবদান। বিজ্ঞানের অনেক আবিষ্কারের পেছনে অবদান থাকা সত্ত্বেও তিনি তেমন কোন স্বীকৃতি পাননি। সেই সময় প্যাটেন্ট চুরি হত। তাই তিনি তাঁর স্থিতিস্থাপকতার সূত্রটি ১৬৭৬ সালে পত্রিকায় প্রকাশ করেন একটি ধাঁধার মাধ্যমে, ধাঁধাটি হল – cciiinosststuv । দীর্ঘ আঠারো বৎসর পর তিনি এ ধাঁধার সমাধান দেন ল্যাটিন একটি বাক্যের মাধ্যমে – Ut tensio, sic vis ( As the extension, so is the force) অর্থাৎ সম্প্রসারণ প্রযুক্ত বলের সমানুপাতিক। এছাড়া তিনি গ্রেগরিয়ান টেলিস্কোপ এর উন্নতি সাধন করেন এবং তা দিয়ে তিনি মঙ্গল ও জুপিটার গ্রহ পর্যবেক্ষণ করেন। ফসিল পর্যবেক্ষণ করে তিনি বিবর্তনবাদ এর ব্যাখ্যা দেন। আলো যে তরঙ্গ পথে চলে এই তত্ত্বের অন্যতম পুরোধা তিনি। রবার্ট হুক জন্মগ্রহণ করেন ১৮ জুলাই ১৬৩৫ সালে ইংল্যান্ড এ। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বাবা ছিলেন ধর্মযাজক, নাম জন হুক । রবার্ট হুক ৩ মার্চ ১৭০৩ সালে ইংল্যান্ড এর লন্ডন শহরে মৃত্যু বরণ করেন।
Rea��es:

Post a Comment

0 Comments